কুয়াশার চাদরে ঢাকা পড়লো হাওড়া
দি নিউজ লায়ন ; বুধবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মুড়ে যায় হাওড়া শহর। সকাল ৮টার পর থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করে। রোদের দেখা মেলে। ভোর থেকেই ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে ধীর গতিতে চলাচল করে।
দূরপাল্লা ও লোকাল ট্রেন কুয়াশার কারণে সিগন্যাল ঠিকঠাক না দেখার জন্যই এই ধীরগতি চলাচল করে। শহরের বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে হাওড়া ব্রিজেও সকালের দিকে গাড়ির গতি কম ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

Post a Comment